প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:44 AM
বুড়িচংয়ে মসজিদে নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত
আলমগীর হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সায়মন (২৮) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে জখম হওয়ার খবর পাওয়া গেছে । শনিবার রাত ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। (২ আগষ্ট) শনিবার রাত ৮টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভিতরে এশার নামাজের সময় ঘটনাটি ঘটে। আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে। আহত সায়মনকে মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে সে চিকিৎসাধীন রয়েছে ।
রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, বাজারের ব্যবসায়ী মো. সেলিম এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সম্বায়কারী স্থানীয় বাসিন্দা সোহেল রানাসহ অন্যান্যরা জানায়, শংকুচাইল বাজারের জনতা ব্যাংকের সংলগ্ন মার্কেটের মোবাইল দোকানদার সায়মনের কাছ থেকে একটি নতুন মোবাইল বাকীতেন ক্রয় করেন সুমন (২৬)। শনিবার সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে দিতে অপরাগতা জানায় সুমন।
পরে সে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় সায়মনকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায় স্থানীয়রা জানায়, ঘাতক সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ভিডিও ম্যান আব্দুল ছাত্তারের ছেলে। সে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। আহত সায়মন শংকুচাইল দক্ষিণ পাড়া এলাকার সাবেক সেনা সদস্য আলী হায়দার ও রতন মাস্টারের ভাগিনা মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, 'জামাতে এশা নামাজের দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় সেজদারত অবস্থায় এ ঘটনা ঘটেছে।' পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত বিষয়টি তদন্ত করে ছুরিকাঘাতের বিষয়টি প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া গেছে এবং অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...