প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 10:06 AM
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার যে পথে এগোচ্ছে, সেটি বাঁকা পথ। এই পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে।” তিনি বলেন, অন্ধ দলীয়করণ ও প্রতিটি ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে। দেশে গ্যাস, তেল ও কয়লার সংকট চলছে। এসব বিষয় সাধারণ মানুষকে বিষিয়ে তুলছে।
বুধবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
সম্প্রতি ১১ দলের লংমার্চ প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, লংমার্চে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই লংমার্চ সম্পন্ন হয়েছে, যা একটি আইকনিক ব্যাপার। আগামী ১৯ তারিখে আরও একটি লংমার্চ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
ইতালিতে চলচ্চিত্র অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের লুটপাট করা অর্থ ব্যবহার করছে। একইভাবে এনসিপির নেতাকর্মীদের ওপর ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটছে। এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া উচিত।
ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচন দেবে না—এটা বুঝাই যাচ্ছে। তারা গণতান্ত্রিক কোনো সিস্টেমে বিশ্বাস করে না এবং দলেও গণতান্ত্রিক চর্চা করে না। তবে সরকার নির্বাচন আয়োজন করবে বলে আমরা আশা করি।
তিনি বলেন, ছাত্রশিবির নির্বাচন নিয়ে তাদের দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরবে। সরকার যদি নির্বাচনে কারচুপি করে, তাহলে তা মারাত্মক ভুল হবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের পক্ষে মসনদে টিকে থাকাও কঠিন হয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...
মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে বা...