প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 10:04 AM
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
আশিক ইরান
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য উপকরণ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) কুমিল্লা কর্তৃক আয়োজিত উক্ত প্রদর্শনীতে বিভিন্ন উপজেলার (বিটিপিটি) প্রশিক্ষণার্থী শিক্ষকরা অংশগ্রহন করেন।
পিটিআই কুমিল্লার সুপারিনটেনডেন্ট ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও কোর ট্রেইনার (বিইডিইউ) গোলাম কিবরিয়া খন্দকার, সহযোগী অধ্যাপক গোলাম জিলানী।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক রোজী আকতার বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই একজন শিশুর সামাজিকীকরণ শুরু হয় এ সময়ে শিশুরা বড়দের সাথে আচরণ, নিয়ম শৃঙ্খলা ও দায়িত্ববোধ শিখতে শুরু করে। তাই এই সময়টি শিশুদের ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা যেন এসময়ে কোনো রকম চাপ অনুভব না করে মনের আনন্দে শিক্ষা লাভ করতে পারে সেদিকে শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে উপকরণ ভিত্তিক পাঠদান তাদের সৃজনশীল চিন্তার বিকাশ ও আনন্দদায়ক শিখন পরিবেশ তৈরি করতে পারে। এসময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কাউট কার্যক্রম বৃদ্ধির পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী বলেন, উপকরণ ভিত্তিক শিখন কৌশল ও উদাহরণ ভিত্তিক শিখনপদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত শিক্ষাকে টেকসই ও দীর্ঘ স্থায়ী করা সম্ভব। এ পদ্ধতিতে শিশুরা আনন্দদায়ক ও প্রাণবন্ত পরিবেশে শিখার সুযোগ পায় যা আগামীর বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে।
প্রাইমারি টিচারর্স ট্রেনিং ইন্সটিটিউট কুমিল্লার ইন্সট্রাক্টর গোলাম হাক্কানী বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপকরণ ভিত্তিক পাঠদানে গুরুত্ব দিচ্ছে। শুধু স্কৃল কলেজ নয় বরং প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য বাস্তব ও সহজে অনুধাবনযোগ্য উপকরণ বেশি প্রয়োজন এতে তাদের সৃজনশীল চিন্তার দ্রুত বিকাশ ঘটবে। এ লক্ষ্যে আমাদের শিক্ষকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিটিআই কুমিল্লার ইন্সট্রাক্টর শাহীন সরওয়ার, মো.কাউসার হামিদ, রাজিবুল আলম ভূঁইয়া, নাছরিন জাহান, মীর আনিসুজ্জামান ইমন, সাইফুল ইসলাম তালুকদার, তানভীরা তাসনিম, আদর্শ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, আদর্শ সদর ইউআরসি ইন্সট্রাক্টর উত্তম কুমার ডালি, কুমিল্লা জিলা স্কুল, নওয়াব ফয়েজুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ওয়াই ডব্লিউসিএ বিদ্যালয় প্রতিনিধিসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও বিটিপিটি, ডিপিএড শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পিটিআই কুমিল্লার সুপারিনটেডেন্ট ফাতেমা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...
মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে বা...