প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2026, 10:02 AM
ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ভারতীয় বিয়ার উদ্ধার, সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ও মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। এসব অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে ছয়টি ভারতীয় বিয়ারের ক্যান ও তিনটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পারভীন আক্তার মিশু (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি বাঁশতলী এলাকার বাসিন্দা।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তারেক আজিজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁর বসতঘরের সামনে থেকে বিয়ারগুলো উদ্ধার করা হয়।
অন্যদিকে, পুলিশের আরেকটি অভিযানে মো. মাসুদ প্রকাশ মাছুম (৩৮) নামে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দক্ষিণ তেতাভূমি এলাকার ইদ্রিস মাস্টারের বাড়ির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। তাঁর বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও একটি জিআর পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া উপজেলার নন্দীপাড়া এলাকা থেকে মো. হাবিব (৩৫), রাহুল দত্ত (২৭) ও জান্নাতুল নাঈমকে (২৬) মাদক সেবনের অপরাধে আটক করা হয়। এসআই মো. জালাল উদ্দিন ও এসআই আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানের পর তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...
আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...