প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 10:09 AM
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়া
দেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার হার ৭৭ দশমিক ০৯ শতাংশ হলেও কুমিল্লা জেলায় এ হার ৮১ দশমিক ৫১ শতাংশ। জেলায় শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক রোজী আক্তার।
তিনি বলেন, কুমিল্লা শিক্ষা ও সংস্কৃতির জেলা হিসেবে পরিচিত। এ জেলার একজন মানুষও যেন নিরক্ষর না থাকে, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। তাই শতভাগ সাক্ষরতা অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গত ৮ সেপ্টেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আলী রাজিব মাহমুদ মিঠুন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. জহিরুল হক, ব্র্যাকের জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন আহমেদ, দুস্থ মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশী মোহসেন এবং সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সাইদা আলম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...
মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে বা...