প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2026, 10:07 AM
কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
স্থানীয় ভুক্তভোগী ও গ্রামবাসীদের সূত্রে জানা যায়, সম্প্রতি আনোয়ার ডাকাত নামে পরিচিত এক ব্যক্তিকে ডাকাতির অভিযোগে গণপিটুনি দেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামের বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গ্রামবাসীদের অভিযোগ, ওই ঘটনার পর থেকে আনোয়ারের কয়েকজন ভাই গ্রামে অবস্থান করে মামলার আসামিদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। তাঁদের দাবি, এরই ধারাবাহিকতায় প্রায় ১০ দিন আগে পিন্টু মিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়। সর্বশেষ গত ২৩ অক্টোবর গভীর রাতে ফিরোজ মেম্বারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় আনোয়ারের ভাই মানিক মিয়া, ওয়াসিম মিয়া, ইমরান হোসেন মোহন, শাহাদাত হোসেন ও জামাল মিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তবে অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন; বরং তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
একই গ্রামে পরপর দুটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে বাঙ্গরা থানার ওসি শফিউল আলম বলেন- অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...
আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...