...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার ⁜ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ⁜ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া ⁜ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার ⁜ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী ⁜ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক ⁜ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা ⁜ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2026, 10:03 AM

...
কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন News Image

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লার ধর্মপুরে তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন, মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ধর্মপুর শাখা কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-কুমিল্লা অঞ্চলের চেয়ারম্যান শাহ মো. ওলিউর রহমান চিশতী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওলিউর রহমান চিশতী বলেন, “আলহামদুলিল্লাহ, ফলাফলের মানের দিক থেকে আমরা প্রথম হয়েছি। আমাদের শিক্ষার্থীরা বৃত্তি পায়, রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করে। কয়েক দিন আগেও আমাদের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছে। মানসম্মত শিক্ষার ক্ষেত্রে আমরা ভালো একটি অবস্থানে রয়েছি।”

শিক্ষার্থীদের কল্যাণে প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সমস্যায় থাকা শিক্ষার্থীদের সহযোগিতার জন্যও প্রতিষ্ঠান কাজ করছে। এ ক্ষেত্রে অসচ্ছল শিক্ষার্থীদের আবেদন ও তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। সামর্থ্য ও পরিস্থিতি অনুযায়ী কাউকে ফিরিয়ে না দেওয়ার লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন বলেও জানান তিনি।

মেয়েশিশুদের শিক্ষা ও নিরাপত্তা প্রসঙ্গে শাহ মো. ওলিউর রহমান চিশতী বলেন, প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু থাকবে। প্লে, নার্সারি ও কেজি শ্রেণিতে ছেলে-মেয়েরা একসঙ্গে পড়াশোনা করবে। প্রথম শ্রেণি থেকে শ্রেণি কার্যক্রম পৃথক রাখার ব্যবস্থা থাকবে। মেয়েদের জন্য নারী শিক্ষক নিয়োগ এবং শিক্ষার উপযোগী নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান। তানযীম সংগীত ও হামদ পরিবেশন করে তানযীম শিল্পীগোষ্ঠী। স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহর চাঁদপুর ব্রাঞ্চ ইনচার্জ হাফেজ ইমরান হোসাইন। এ সময় কুমিল্লা শাখা প্রধান শায়খ ইউসুফ আল আজহারী মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন রূপসী বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইফতেখারুল আলম ভূঁইয়া, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাউছার আলম ভূঁইয়া, একবালিয়া মাদরাসার প্রভাষক হাবিবুর রহমান আল ফরিদী, বিশিষ্ট রাজনীতিবিদ শফিউল আলম রায়হান এবং আল-আবরার মাদরাসার অধ্যক্ষ ইব্রাহিম মুসাফির।

এ ছাড়া তামিরুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ রাশেদুল ইসলাম, লিগ্যাল অ্যাকশন বাংলাদেশের কুমিল্লা জেলা সভাপতি আরিফুল ইসলাম টুকু, সাংবাদিক ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি অ্যাডভোকেট মো. রুবেল, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মাওলানা মো. শরফুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম ফয়সাল এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার রাশেদুল হক রাসেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন একবালিয়া মাদরাসার প্রভাষক হাবিবুর রহমান আল ফরিদী।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল  সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...

আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...

গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...

কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
➤ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
➤ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
➤ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
➤ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী
➤ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
➤ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা
➤ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir