...
শিরোনাম
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় ⁜ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা ⁜ তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক ⁜ পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গিয়ে আটক ⁜ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের ⁜ হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত! ⁜ চৌদ্দগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় পৌর কার্য সহকারীসহ নিহত ৩ ⁜ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কিশোর গ্যাং, মাদক ও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বুড়িচং পীরযাত্রাপুরকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মোঃ আব্দুল কাদের ভূঁইয়া ⁜ চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪ ⁜ কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ⁜ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক ⁜ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা ⁜ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর ⁜ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত ⁜ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Sep 2026, 10:07 AM

...
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন News Image
নিজস্ব প্রতিবেদক
মিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সাব্বির আহমেদ। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে কাজ করলেও তাঁকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সাব্বির আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ধারণ করে সামাজিকভাবে কাজ করছেন। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি বুড়িচং পৌর এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন।

সাব্বির আহমেদ বলেন, দীর্ঘদিন মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাঁকে জড়িয়ে মাদকসংক্রান্ত ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, তাঁর ব্যক্তিগত জীবন, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আচরণ ও দীর্ঘদিনের কর্মকাণ্ড সম্পর্কে বুড়িচং পৌরবাসী অবগত। তাই কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যে জনগণ বিভ্রান্ত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

মাদকসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়ে সাব্বির বলেন, মাদকের সঙ্গে প্রকৃতভাবে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা অন্য কোনো স্বার্থে মাদকবিরোধী বিষয়কে ব্যবহার করে কাউকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টারও তিনি নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি কারও ব্যক্তিগত প্রতিপক্ষ নই। আমি বুড়িচং পৌরসভারই একজন সন্তান। পৌরবাসীর মৌলিক চাহিদা, নাগরিক সুবিধা, যুবসমাজের উন্নয়ন এবং একটি নিরাপদ ও সুন্দর পৌরসভা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

কোনো অপপ্রচারের জবাব শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে দেওয়া হবে উল্লেখ করে তিনি ব্যক্তিগত আক্রমণের রাজনীতি পরিহার করে বুড়িচং পৌরবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...

কুবি প্রতিনিধি‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...

জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...

নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...

তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল    শিক্ষক
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...

পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গিয়ে আটক
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...

মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...

বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...

কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...

হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!

হোমনা( কুমিল্লা)  প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়
➤ জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিময় সভা
➤ তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
➤ পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গিয়ে আটক
➤ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের
➤ হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
➤ চৌদ্দগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় পৌর কার্য সহকারীসহ নিহত ৩
➤ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কিশোর গ্যাং, মাদক ও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বুড়িচং পীরযাত্রাপুরকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মোঃ আব্দুল কাদের ভূঁইয়া
➤ চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪
➤ কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
➤ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
➤ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা
➤ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর
➤ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত
➤ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir