...
শিরোনাম
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী ⁜ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ ⁜ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত ⁜ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা ⁜ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন ⁜ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত ⁜ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও ⁜ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত ⁜ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ⁜ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১ ⁜ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক ⁜ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি ⁜ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Sep 2026, 12:10 AM

...
দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ News Image
নিজস্ব প্রতিবেদক 
কাগজে-কলমে উন্নয়ন কাজ শতভাগ সম্পন্ন, কিন্তু বাস্তবে নেই কোনো কাজের অস্তিত্ব। কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন পরিষদে ১৪টি ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় ২৯ লাখ ১৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকারের বিরুদ্ধে।

এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রমিজ উদ্দিন।
১২ প্রকল্পে ২৫ লাখ টাকার অনিয়মের অভিযোগ

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরে দারোরা ইউনিয়নে ১২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ২৭ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, প্রকল্পগুলোর কোনো কাজ বাস্তবে না করেই প্রায় ২৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

আগের অর্থবছরেও একই কৌশল:

ইউপি সদস্য রমিজ উদ্দিন জানান, গত ২৯ জুলাই জেলা প্রশাসকের কাছে দেওয়া আরেকটি অভিযোগে ২০২২–২০২৩ ও ২০২৩–২০২৪ অর্থবছরের আরও দুটি ভুয়া প্রকল্পের মাধ্যমে ৪ লাখ ১৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের তথ্য তুলে ধরা হয়েছে।

তার দাবি, শুধু এসব প্রকল্পই নয়; টি-আর, কাবিখা ও কাবিটা প্রকল্পেও একই ধরনের অনিয়ম হয়েছে। একই স্থানে বারবার প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
 সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আয়েশা বেগম বলেন, কাজিয়াতল এলাকায় মবিনের বাড়ি থেকে অজিদের বাড়ির রাস্তার পাশে পুকুরে গাইড ওয়াল নির্মাণের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। পরে তাকে জানানো হয় প্রকল্পটি বাতিল হয়েছে। অথচ অভিযোগ অনুযায়ী, প্রকল্পের বরাদ্দের টাকা উত্তোলন করা হয়েছে।
তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের
গত ১৫ জুলাই অভিযোগ জমা পড়ার পর জেলা প্রশাসন বিষয়টি আমলে নেয়। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। (স্মারক নং–৬৬৫, তারিখ: ২৭-০৭-২০২৬)
চেয়ারম্যান যা বললেন

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার বলেন, অভিযোগে উল্লেখিত প্রকল্পগুলোর কাজ ২০২২–২০২৩ অর্থবছরে সম্পন্ন হয়েছে, যা ২০১৩–২০১৪ অর্থবছরের বরাদ্দের আওতাভুক্ত ছিল। ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরের প্রকল্পের নামে আত্মসাতের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাছান খান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনও পুরোপুরি অবহিত নন। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি উন্নয়নের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দারোরা ইউনিয়নে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী

আয়েশা আক্তাররাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মা...

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...

নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...

মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...

নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
➤ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
➤ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত
➤ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা
➤ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
➤ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত
➤ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও
➤ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত
➤ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
➤ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১
➤ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক
➤ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি
➤ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
➤ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir