প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Sep 2026, 12:08 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। একই সময়ে দুটি জিআর ওয়ারেন্টভুক্ত মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য ও এসআই রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে মো. হোসেন মিয়া ওরফে হুরেন ওরফে হুরোশ (২৫) ও অলিউল্লাহ (৪৭)কে গ্রেপ্তার করেন। পরে তাঁদের ব্রাহ্মণপাড়া আমলি আদালত-২-এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিনের আদালতে হাজির করা হয়।
আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে মো. হোসেন মিয়াকে মাদক সেবনের অপরাধে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অলিউল্লাহকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আক্তার খানকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে একই ব্যক্তির নামে দুটি জিআর পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তার আক্তার খানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
আয়েশা আক্তাররাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মা...
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...
নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...
নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...