...
শিরোনাম
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী ⁜ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক ⁜ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী ⁜ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী ⁜ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?" ⁜ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী ⁜ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের ⁜ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা ⁜ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ⁜ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮ ⁜ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা ⁜ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি ⁜ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ ⁜ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান ⁜ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন ⁜ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি ⁜ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ ⁜ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪ ⁜ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2026, 12:39 AM

...
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ


ঢাকা থেকে চট্টগ্রামমুখী ১১ দলীয় জোটের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। লংমার্চটি কুমিল্লায় পৌঁছালে পদুয়ার বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত হবে। এ পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা।
পথসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে কুমিল্লার রাজনৈতিক অঙ্গন। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা এরই মধ্যে পদুয়ার বাজার বিশ্বরোডের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পথসভার সার্বিক প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রমের খোঁজ নেন।
৫ সেপ্টেম্বর ১১ দলীয় লংমার্চ ও কুমিল্লা পথসভাকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের উদ্যোগে পদুয়ার বাজার বিশ্বরোডে গণমিছিল বের করে।


সূত্র জানায়, পথসভাকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ, সড়কসংলগ্ন এলাকায় জনসমাগম ব্যবস্থাপনা, নেতাকর্মীদের অবস্থান এবং বিভিন্ন উপজেলা থেকে আগত অংশগ্রহণকারীদের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
স্থানীয় নেতারা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে অনুষ্ঠিতব্য পথসভাটি লংমার্চের অন্যতম বড় সমাবেশে পরিণত হবে। এজন্য কয়েক দিন ধরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এলাকায় এলাকায় যোগাযোগ ও প্রস্তুতি সভা করছেন।



কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গত ছয় মাসে সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, জনদুর্ভোগ কমানো এবং বিদ্যুৎ, সার ও গ্যাস সংকট সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের দাবি ও প্রত্যাশা পূরণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। গণতন্ত্রকে সমুন্নত রাখতে আয়োজিত এ শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা উচিত নয়। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড নূরজাহান হোটেল সংলগ্ন মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হবে।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
জাতীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল ড. অলি আহমদ বীর বিক্রম, এনসিপির চেয়ারম্যান ও জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক নাহিদ ইসলাম এমপি এবং খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মনজু সহ অন্যান্য জাতীয় ও স্থানীয় নেতাদের। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণসহ লক্ষাধিক মানুষ উপস্থিতি হবেন বলে আমরা আশা করছি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...

আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...

নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...

গরুর খুরা রোগের  পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...

মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...

বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...

কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
➤ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
➤ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
➤ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
➤ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
➤ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
➤ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের
➤ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা
➤ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
➤ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮
➤ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা
➤ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি
➤ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ
➤ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান
➤ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন
➤ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি
➤ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ
➤ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪
➤ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir