প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2026, 12:26 AM
চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলা সদরের শ্রীশ্রী রাজকালী বাড়ীর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শ্রীশ্রী রাজকালী বাড়ীতে আলোচনা সভা হয়। এতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর চান্দিনা উপজেলা সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্ট্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার দেব (জনি)। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সাহা।
অনুষ্ঠানে কুরছাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ বণিক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ গোপীনাথ বণিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কার্তিক মেম্বার, ডা. রিপন নাহা, অধ্যাপক গৌতম কুমার দেব শ্যামল, শ্রীশ্রী রাজকালী বাড়ী পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, কৃষ্ণ দত্ত প্রমুখ। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোররা ধর্মীয় সাজ-সজ্জায় শোভাবর্ধন করে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...