...
শিরোনাম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ⁜ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত ⁜ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত ⁜ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর! ⁜ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার ⁜ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ! ⁜ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ⁜ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ⁜ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি ⁜ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ ⁜ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী ⁜ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি ⁜ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 9:00 AM

...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড News Image
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) ও ভরাটকৃত বালু জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার নজরুল একাডেমির পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রায় দশমিক ৫৬ একর আয়তনের একটি পুকুর রাতের আঁধারে ভরাট করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে বিজিবি, পুলিশ ও বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে উপস্থিত তিনজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) ও ভরাটকৃত বালু জব্দ করা হয়। জব্দ করা এক্সক্যাভেটরটি বিধি মোতাবেক বাজেয়াপ্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় রাখা হয়েছে।

জব্দকৃত বালু প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে পরবর্তীতে নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে তারা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় মোবাইল কোর্টে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তাদের সম্পৃক্ততা যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভরাটকৃত পুকুরটি আইনানুগ প্রক্রিয়ায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, পুকুর বা জলাধার কোনো ব্যক্তির ইচ্ছামতো ভরাট বা শ্রেণি পরিবর্তন করার সম্পত্তি নয়। এটি পরিবেশ ও জনস্বার্থের অংশ। কুমিল্লা আদর্শ সদর উপজেলাকে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্ত রাখতে জনস্বার্থে পুকুর ও জলাধার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের অবৈধ কাজে জড়িত আছেন, তাদের মনে রাখতে হবে—আইন ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, পুকুর ও জলাধার রক্ষা করা শুধু পরিবেশের জন্য নয়, নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...

সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...

বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...

বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...

মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...

বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...

এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!

আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...

মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার মেঘনায় হত্যা ও লাশ গুমের মামলায় মো. শাকিল (২৪) নামে এক আসামিকে যাবজ্জীবন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
➤ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
➤ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
➤ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
➤ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার
➤ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ!
➤ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
➤ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
➤ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি
➤ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ
➤ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী
➤ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি
➤ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir