প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 8:54 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চোরাচালান মামলার আসামি, একজন সিআর ওয়ারেন্টভুক্ত এবং সাতজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
রোববার (৩০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ থানায়, থানার উপপরিদর্শক (এসআই) ডি. এম. এ. মজিদের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশের একটি দল দেবীদ্বার উপজেলার এলাহাবাদ এলাকা থেকে মেহেদী হাসান ওরফে কাইয়ুম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ব্রাহ্মণপাড়া থানার এক বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি।
অন্য একটি অভিযানে সহকারী উপকারীদর্শক (এএসআই) মো. মুছা অভিযান চালিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকা থেকে মো.বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলামের পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কবির হোসাইন (২৫), শাহরিয়ার আমিন (৩০), মোহাম্মদ রাব্বি (৩০), মো. রায়হান হাসান (২১), মো. মেহেদী হাসান (২৫) ও মো. ইব্রাহীম (৩০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সামারি ট্রায়ালে কবির হোসাইন, শাহরিয়ার আমিন, মোহাম্মদ রাব্বিকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়। মো. রায়হান হাসান, মো. মেহেদী হাসানকে ২৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. ইব্রাহীমকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...