প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 8:51 AM
কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা
প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ কলেজ অডিটোরিয়ামে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো:
মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কনটেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনের সভাপতি টিপু
চৌধুরী, বাংলাদেশ স্কাউটস এর পরিচালক ফারুক আহাম্মদ, শিল্পকাহন সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক অভিনেতা নাসির আহমেদ।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালায় অনুষ্ঠানের
স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে তিনজন
কনটেন্ট ক্রিয়েটারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়া সম্মাননা প্রাপ্ত কনটেন্ট ক্রিয়েটরা
হলেন, এসকে মিডিয়ার সত্ত্বাধিকারী টিপু চৌধুরী, বাঁধন দি ট্রেভেলার মো. বাধঁন,
কনটেন্ট ক্রিয়েটার সাফিদুল ইসলাম।
টিপু চৌধুরী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি প্রতিষ্ঠানের বয়স গণনার দিন নয়; এটি
প্রতিষ্ঠানের অর্জন, সাফল্য, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবারও একটি
গুরুত্বপূর্ণ দিন। কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক
অভিনন্দন জানাই। মাত্র সাত বছরের পথচলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান যে অবস্থান তৈরি করতে
পেরেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, তোমরাই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। তোমাদের
মেধা, স্বপ্ন, সৃজনশীলতা ও নৈতিকতাই আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে। শুধু ভালো
ফলাফল করাই শিক্ষার উদ্দেশ্য নয়। প্রকৃত শিক্ষা মানুষকে জ্ঞানী, দক্ষ, মানবিক, দায়িত্বশীল ও
সুনাগরিক হিসেবে গড়ে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার,
ফিন্যান্স, ব্যাংকিংও বিমা বিভাগের প্রভাষক মো: হাসান ভূইয়া, সমাজকর্ম বিভাগের প্রভাষক
নাইমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক ফাহিমা আক্তার ও নাহিন আক্তার, জীববিজ্ঞান
বিভাগের প্রভাষক নিশাত মাহমুদ, রসায়ন বিভাগের প্রভাষক জাবেদ হোসেন, ইংরেজি বিভাগের
প্রভাষক মিঠুন মজুমদার, গণিত বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের
প্রভাষক শারমিন আক্তার ও মো: সোহরাব হোসেন, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক অন্যন্যা
ব্যানার্জী, পৌরনীতি ও সুশান বিভাগের প্রভাষক তাহমিনা আক্তার ও সকল শিক্ষার্থীরা।
ক্যাপশন: কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য
রাখছেন কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন। এ সময় উপস্থিত বৃহত্তর কনটেন্ট
ক্রিয়েটর এসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী, বাংলাদেশ স্কাউটস এর পরিচালক ফারুক
আহাম্মদ, কৌতুক অভিনেতা নাসির আহমেদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...