প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 8:43 AM
চৌদ্দগ্রামে ইভটিজিং এর দায়ে যুবককে ভ্রাম্যমান আদালতের ২ মাসের কারাদন্ড প্রদান
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে মো. শাওন (২২) নামের
এক যুবককে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত শাওন উপজেলার
শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার মো. শহীদুল ইসলাম এর ছেলে। সোমবার
(৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয়গামী ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে তাকে এ সাজা
প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট সৈয়দ শাফকাত আলী।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়ে সোমবার দুপুরে উপজেলার
শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে মো.
শাওন নামের এক যুবককে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। পরে তাকে
জেলহাজতে প্রেরণ করা হয়। ইভটিজিং সহ কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলা
প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...