প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Aug 2026, 8:49 AM
ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের
শ্যামল রুদ্র
রাঙামাটির বাঘাইছড়িতে বসতঘরের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে ঘরটি বিধ্বস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ঘরে থাকা মা ও মেয়ে। শনিবার দিবাগত রাতে উপজেলার মারিশ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাবান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির মধ্যে হঠাৎ ইত্তুকমুয়া চাকমার ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। ঘুমন্ত মা-মেয়ে শব্দে জেগে উঠে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে নিরাপদে সরে যান। পরে ঘরসহ আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র মাটির নিচে চাপা পড়ে।
মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারটির সবকিছু নষ্ট হয়ে গেছে। তাঁদের জরুরি বাসস্থান ও আর্থিক সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তা চেয়েছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...
ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও!
কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর ও কালাকচুয়া এলাকায় অবৈধ ইউটার্ন বন্ধে সড়ক কর্তৃপক্ষের বসান...
কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ...
কুমিল্লা প্রতিনিধিএকটি শটগানসহ দুইটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কুমিল্লা জেলা গো...
পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন-
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিপরিবেশ সুরক্ষা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল...