প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 10:42 AM
কুমিল্লা-২ আসনের সীমানা পূর্ণবহালের দাবি বিএনপির
মোহাম্মদ আবদুল মালেক
কুমিল্লা-২ সংসদীয় নির্বাচনী আসন (মেঘনা-হোমনা) পুন:বহালের দাবি জানিয়েছে মেঘনা উপজেলা বিএনপি। গতকাল শনিবার সকাল ১১ টায় মুক্তিনগর বাজারের বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়। জাতীয়তাবাদী দল মেঘনা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সীর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন।
সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হোমনা ও মেঘনা সংসদীয় আসন এই এলাকার জনসাধারণের অধিকার। হোমনা ও মেঘনা এই সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের যুগ যুগ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ । তিনি আরো বলেন, দাউদকান্দি যেতে হলে প্রথমে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মাধ্যম হয়ে যেতে হয়। সড়ক পথে কোন ব্যবস্থা নেই, নদীপথে ট্রলার কিংবা লঞ্চে যেতে হয়। সুতরাং হোমনা এবং মেঘনা সংসদীয় আসন আমাদের এই এলাকার জন্য ভালো। সার্বিক দিক বিবেচনা করে হোমনা - মেঘনা সংসদীয় আসন বহাল রাখার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাবর আহ্বান জানান অন্যথায় অধিকার আদায়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে এবং কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তোলা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...