প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 10:39 AM
বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ’লীগ নেতা দেলোয়ার ঢাকায় গ্রেফতার
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ওরফে পঁচা দেলুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি ফরদাবাদ ইউনিয়নে মামলা বাণিজ্য, চাঁদাবাজি, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা এবং সালিশ বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পচা দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের দিয়ে গত এক বছরে কয়েক কোটি টাকার অবৈধ আয় করেছেন। বাঞ্ছারামপুর ও নবীনগর ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভুয়া মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন দেলু।
একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি রাজধানীতে আত্মগোপনে যান এবং বিএনপিপন্থী কিছু আইনজীবীর সহায়তায় আবারও মামলা বাণিজ্যে সক্রিয় হয়ে ওঠেন।
অভিযোগ রয়েছে, তার গ্রামের পুরনো টিনের দোচালা ঘর থাকলেও বর্তমানে তিনি একটি দোতলা ডুপ্লেক্স ভবনের মালিক হয়েছেন। রয়েছে একাধিক জমিও। তবে তার কোনো বৈধ ব্যবসা বা আয়ের উৎস পাওয়া যায়নি।
পচা দেলুর গ্রেপ্তারের খবরে ফরদাবাদ এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ও উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকে রাস্তায় নেমে প্রকাশ্যে উল্লাস করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে,অনেকে আশংকা প্রকাশ করে জানান, আওয়ামীলীগের আমলে কোটি কোটি মালিক বনে যাওয়া পঁচা দেলু হয়তো টাকার জোরে জামিনে বের হয়ে যাবে।তার কঠোর বিচার ও শাস্তি দাবী করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেলুর বিরুদ্ধে থাকা মামলাগুলো তদন্তাধীন। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...