...
শিরোনাম
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ⁜ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত ⁜ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন ⁜ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ ⁜ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ⁜ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ ⁜ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড ⁜ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ⁜ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী ⁜ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা ⁜ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Aug 2026, 9:42 AM

...
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে তাছলিমা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা-

শারীরিক নির্যাতন, তালা ভেঙ্গে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ

অর্থ সহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি

ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের কোরিয়া প্রবাসী

লুৎফুল হুদা মজুমদার রিপন এর বাড়িতে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী

তাছলিমা আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ

দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা গুনবতী ইউনিয়নের বধুড়া গ্রামের

লুৎফুল হুদা মজুমদার জীবিকার তাগিদে দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে দক্ষিণ কোরিয়ায়

অবস্থান করছেন। দীর্ঘ প্রবাস জীবনের সকল আয়-রোজগার স্বীয় ৩ ভাই ও ৩ বোন সহ পরিবারের

সদস্যদের পিছনে ব্যয় করেন। একটু স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য বাড়িতে একটি পাকা দালান

ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছেন। এ সময় যৌথ পরিবারের সকল

খরচও বহন করেন তিনি। কিন্তু ২০২২ সালে যখন তিনি শরীয়াহ মোতাবেক পারিবারিকভাবে বিয়ে

করে সংসার জীবনযাপন শুরু করেন, তখনই বাঁধে বিপত্তি। ছুটি কম থাকায় বিয়ের মাত্র ২১

দিনের মাথায় নববধূকে নিজ বাড়িতে রেখে জীবিকার তাগিদে আবার প্রবাসে ফিরে যান

তিনি। তখনই তার বড় ভাই নজরুল হুদা স্বপন ও নাজমুল হুদা রতনসহ পরিবারের অন্যান্য সদস্যরা লুৎফুল

হুদা মজুমদারের অন্তঃসত্তা স্ত্রী তাছলিমা আক্তারের উপর ধারাবাহিকভাবে বিভিন্ন মানসিক ও

শারীরিক নির্যাতন শুরু করেন। তাদের এ বর্বরোচিত নির্যাতনের ফলে গৃহবধূ তাছলিমা

আক্তারের গর্ভের সন্তানও নষ্ট (মিসক্যারিজ) হয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভিষণ ভেঙ্গে

পড়েন। তারপরও অভিযুক্তদের নির্যাতন কমেনি বরং ক্রমশঃ বেড়েই চলেছে। ঘটনার দিন শুক্রবার সকালে

গৃহবধূ তাছলিমা আক্তারের ভাশুর নজরুল হুদা স্বপন, নাজমুল হুদা রতন ও রতনের ছেলে রুদ্র এবং রাফি

সহ পরিবারের অন্যান্য সদস্যরা পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নিজ বসতঘরের তালা

ভেঙ্গে জোরপূর্বক প্রবেশ করে অতর্কিতভাবে হামলা করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাংচুর,

ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে থাকা ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা

সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন

এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে

গৃহবধূকে কুপিয়ে হত্যা করিবে মর্মে হুমকি-ধমকি প্রদান করে। এ ঘটনার প্রতিকার চেয়ে ও

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার গত বুধবার ৮

জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক এর নেতৃত্বে

পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টির অধিকতর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে

দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগি তাছলিমা আক্তার জানান, বিয়ের পর থেকেই আমার উপর অমানবিক নির্যাতন

শুরু করে আমার ভাশুর সহ স্বামীর পরিবারের লোকজন। তাদের নির্যাতনের ফলে আমার গর্ভের

সন্তানটিও নষ্ট হয়ে যায়। তারপরও স্বামীর কথা রাখতে গিয়ে বিষয়টি নিয়ে আমি আর বাড়াবাড়ি

করিনি। গত শুক্রবার তারা সকলে পরিকল্পিতভাবে আমার ঘরের তালা ভেঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে

অতর্কিত হামলা করে। এ সময় তারা আমার ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ঘরে থাকা

দামী আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত

অভিযোগ দায়ের করেছি।


এ বিষয়ে প্রধান অভিযুক্ত নজরুল হুদা স্বপনের ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৮১৯-৫৩৯৬৮৬) বারবার

কল দেওয়ার পরও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বলেন,

গৃহবধূ কর্তৃক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত

ব্যবস্থা গ্রহণ করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি

নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...

তিন সাংবাদিকের ওপর হামলার  প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন  সাংবাদিক ফোরামের নিন্দা
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...

নিজস্ব প্রতিবেদক  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...

নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...

আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...

নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা

আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...

কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে

ধর্মীয় ভাবগাম্বির্জের  মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
➤ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
➤ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
➤ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
➤ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➤ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
➤ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
➤ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
➤ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড
➤ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
➤ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
➤ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী
➤ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir