প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Aug 2026, 9:33 AM
‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়টি আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে ইউএনও মুন্নী ইসলাম বলেন, সুস্থ শরীর ও সুস্থ মন শিক্ষার্থীদের পড়াশোনা ও সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, শরীরচর্চা করতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকতে হবে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক একটি মানুষের জীবন ধ্বংস করার পাশাপাশি তার পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। তাই কোনোভাবেই মাদকের সঙ্গে জড়ানো যাবে না। নিজেদের মাদক থেকে দূরে রাখতে হবে এবং বন্ধুদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতন করতে হবে।
বাল্যবিবাহের বিষয়ে নারী শিক্ষার্থীদের সতর্ক করে ইউএনও বলেন, বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা ও স্বপ্ন পূরণের পথে বড় বাধা। তোমাদের আগে লেখাপড়া শেষ করতে হবে, নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে হবে। কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে প্রশাসনকে জানাতে হবে।
সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে ইউএনও মুন্নী ইসলাম বলেন, শুধু ভালো ফলাফল করাই শিক্ষার উদ্দেশ্য নয়; ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল লক্ষ্য। নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
এ সময় শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুমিনুল হক ভূঁইয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...