প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Aug 2026, 9:27 AM
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের হামিয়া মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের নেতৃত্বে এ গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। গার্ড অব অনারের সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
জানা গেছে, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাবেক নির্বাচিত কমান্ডার ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌল...
মো. আনোয়ারুল ইসলাম।।একই গ্রামে একের পর এক সাপের সন্ধান মিলছে। কিছুদিন আগে সাপের কামড়ে প্রাণ হারিয়েছে...
বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুরদিতে হয় না কোনো সুদ কিংবা সার্ভিস চার্জ, লাগছে না কোনো জামানত, তবুও মিল...
লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...
মাসুদ রানা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ...
বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ
বরুড়া প্রতিনিধি.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মনত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট...
মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর...
বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের ম...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা উপজেলার হাটাশ গ্রামে সরকারি হালট দখল করে দেয়াল...