...
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে ⁜ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ⁜ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা ⁜ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের ⁜ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী ⁜ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ ⁜ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ⁜ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ ⁜ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা ⁜ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা ⁜ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ ⁜ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ⁜ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর ⁜ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2026, 10:24 AM

...
বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ News Image
ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুর

দিতে হয় না কোনো সুদ কিংবা সার্ভিস চার্জ, লাগছে না কোনো জামানত, তবুও মিলছে ঋণ। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমন মানবিক উদ্যোগে গত দুই দশকে ভাগ্য বদলেছে একত্রিশ হাজারের বেশি সুবিধাবঞ্চিত মানুষের। এরই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ১৬৮ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে বিতরণ করা হয়েছে ৩০ লক্ষ টাকার সুদমুক্ত ঋণ। আকানগর মাদ্রাসা মাঠে আয়োজিত ৮৫ তম ঋণ বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে ঋণের টাকা তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী ও বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই। 
 ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  ও নবীনগরের এই ১৬৮ জন অসহায় নারীর প্রত্যেকের ওপর নির্ভর করছে একটি করে পরিবার। নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলেও আর্থিক অসচ্ছলতা বারবার তাদের পথ আটকে দিচ্ছিল। ঠিক সেই সময়টাতে তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। ২০০৫ সাল থেকে পরিচালিত সুদমুক্ত ও জামানতবিহীন এই ঋণ প্রকল্পের জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী।
ঋণের টাকা হাতে পেয়েই হাসিমুখে গুনে বুঝে নিচ্ছিলেন আকানগর গ্রামের জুলেখা আক্তার। স্বামী ধনু মিয়া কাঠের কাজ করে সংসার চালান। ঋণের টাকা নিয়ে স্বামীর কাজে সহায়তা করবেন বলে জানান জুলেখা। একই গ্রামের আছমা আক্তার বলেন, কৃষিকাজের সময় এহন। এই টাকা দিয়ে কিছু জমি চাষ করবো। কয়েক মাসের মধ্যেই আসল টাকা উঠে আসবে। ঋণের টাকাটা পাইয়্যা খুবই উপকার হইছে। বসুন্ধরা মালিকের জন্য দোয়া করি। 
 এম নাসিমুল হাই বলেন চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি পেয়ে আজ নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এই অসচ্ছল নারীরা। যার ফলে বদলে যাচ্ছে এখানকার গ্রামীণ অর্থনীতির চিত্রও। যারা ঋণ পাচ্ছেন তাদের প্রতি অনুরোধ, এই টাকা কোনো অবৈধ কাজে লাগাবেন না। সৎ পথে বৈধ আয় করা টাকা সংসারের কাজে লাগাবেন। বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন। 
বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, সুদ ও সার্ভিস চার্জমুক্ত এমন ঋণ প্রকল্প পরিচালনা করে বসুন্ধরা গ্রুপ একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু ঋণই নয়; শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অনুদানের মাধ্যমেও বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরা ফাউন্ডেশনের এই সুদমুক্ত ঋণ কার্যক্রম শুধু আর্থিক সচ্ছলতাই আনছে না, গ্রামীণ নারীদের আত্মমর্যাদা বৃদ্ধিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 
মো. চাঁনমিয়া সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, ডেপুটি ম্যানেজার মোশাররফ হোসেন প্রমুখ।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...

হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...

সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...

মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...

সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...

কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...

প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...

​নিজেস্ব প্রতিবেদক​কুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
➤ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
➤ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
➤ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
➤ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
➤ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী
➤ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
➤ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
➤ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ
➤ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
➤ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা
➤ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ
➤ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
➤ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
➤ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir