প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Aug 2026, 9:29 AM
হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২১ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে স্বর্ণের চেইন চুরির ঘটনায় সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশন সংলগ্ন দারোগা বাড়ির তিন রাস্তার মোড়ে সেলিম মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় পাকা রাস্তার ওপর থেকে ৯ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় আল-আমিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
একই দিন দুপুরে শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় দাওয়াতুল হক তালিমুল কোরআন মাদ্রাসার পূর্ব পাশে টানা ব্রিজ থেকে মন্দবাগগামী সড়কে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রনি মিয়া (২৬), শরীফ (৩৪) ও লিজা আক্তার (২৩)কে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বুধবার সকালে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনায় পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘভূমি এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর গলায় থাকা ২২ ক্যারেটের আট আনা ওজনের স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে যায় শামসুন্নাহার (৪০)। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় সেলিনা বেগমের স্বজন তাজুল ইসলাম থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম অভিযান চালিয়ে শামসুন্নাহার, মর্জিনা বেগম (৩০), ফুল চাঁন বিবি (৩৩), সাজারা বেগম (২২) ও অজুফা বেগম (২৫)কে গ্রেপ্তার করেন।
পুলিশ আরও জানায়, নারী কনস্টেবলের মাধ্যমে তল্লাশি চালানোর সময় শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা ও কিশোরগঞ্জের বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পৃথক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...