প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 10:10 AM
ভোগান্তির শেষ নেই ব্রাহ্মণপাড়ার গোপাল নগর - নাল্লা সড়কে
মোঃ আবদুল আলীম খান
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুলালপুর ইউনিয়নের বেজুড়া গোপাল নগর ও নাল্লা সড়কের মাঝে রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে মরন ফাঁদ সৃষ্টি হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর - নাল্লা পর্যন্ত সড়কে দীর্ঘ কয়েক বছর যাবত এ এলাকার ৮ গ্রামের মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দীর্ঘভূমি, বেজুড়া, গোপাল নগর, দুলালপুর, চাঁনপাড়া, জগন্নাথপুর, সাইচাপাড়া,লাল্লা এবং দেবীদ্বার উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ প্রতি দিন এ সড়ক দিয়ে চলাচল করে, এ রাস্তার ইটগুলি ভেঙে এবং সড়কটি ধসে সম্পুর্ন চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজি, অটোরিকশা, পিকাবভ্যান, মিনিট্রাকসহ শতশত যানবাহন চলাচল করতে দেখা যায়। যানবাহন দুটি ক্রসিং করার সময় উল্টে খালে পড়ে যেতে ও দেখা যায়।
এ ব্যপারে গোপালনগর গ্রামের পথচারী আবদুল মালেক বলেন, আমাদের উপজেলার সাথে সংযোগ সড়ক এটি,এ সড়কের মত এত খারাপ সড়ক আমার জানা মতে কোন উপজেলায় নেই। অন্যদিকে অটো রিকশা চালক বাদশা মিয়া বলেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করি এবং প্রায় দিনই ছোট খাট দূর্ঘটনার স্বীকার হই। তিনি আরো বলেন, দিনে যেমন তেমন রাতে এই সড়ক দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয় আমাদের।
নাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল করিম ভূইয়া বলেন,,প্রতি দিন কোমলমতি ছাত্র ছাত্রীরা এ সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।এ ছাড়া বৃষ্টি হলে ভোগান্তির জনপদে রুপান্তরিত হয় এ সড়কটিকে।
এ ব্যপারে জানতে চাইলে দুলালপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া রিপন বলেন, এই সড়কটির সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। তবে টেন্ডার হয়েছে আশা করি কিছুদিনের মধ্যে সড়কের কার্যক্রম শুরু হবে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ সড়কটি খুবই খারাপ অবস্থা। তবে এই সড়কটিকে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...