প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 26 Aug 2026, 12:52 AM
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ভারত। অন্যদিকে, ১২ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
আমস্টেলভিনে গত রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের প্রয়োজন ছিল অন্তত দুই গোলের ব্যবধানে জয়। কিন্তু ম্যাচের ফল হয় পুরোপুরি উল্টো, দুই গোলের ব্যবধানেই জয় পায় আর্জেন্টিনা।
ম্যাচের প্রথম মিনিটেই ভারতকে বড় ধাক্কা দেন হোয়াকিন তোসকানি। তাঁর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস দেলা তোরে।
দশম মিনিটে সুকজিত সিং গোল করে ভারতকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে এরপর ভারতের রক্ষণভাগের একাধিক ভুল কাজে লাগিয়ে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়।
মাইকেল দোমেন জোড়া গোল করে আর্জেন্টিনার ব্যবধান বাড়ান। পরে লুকাস তোসকানিও গোল করলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। তাতেই কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত।
শেষদিকে সুকজিত সিং নিজের দ্বিতীয় গোল করেন। এরপর হার্দিক সিং পেনাল্টি স্ট্রোক থেকে আরও একটি গোল করলেও তা শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই জয়ে ১২ বছর পর হকি বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল আর্জেন্টিনা। আগামী ২৮ আগস্ট সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...