প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 22 Aug 2026, 9:04 PM
ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে
এফএনএস বিদেশ :
ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের সঙ্গে লড়াইরত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি)-তে গত শুক্রবার রাতে ১৬ হাজার ২৫০ ডোজ এরভেবো টিকা পৌঁছেছে| এএফপির এক সাংবাদিক জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি প্রত্যক্ষ করেছেন| ডিআর কঙ্গোতে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব| গত ১৫ মে এই প্রাদুর্ভাব ঘোষণা করা হলেও ধারণা করা হচ্ছে, তার কয়েক সপ্তাহ আগেই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়েছিল| খবর বার্তা সংস্থা এএফপি’র| দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় এ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে| এসব এলাকায় সরকারি উপস্থিতি তুলনামূলক দুর্বল, ¯^াস্থ্যসেবার অবকাঠামোও অত্যন্ত সীমিত| পাশাপাশি, কয়েক দশক ধরে এসব অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে| বিশ্ব ¯^াস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার জানিয়েছে, জার্মানিতে ˆতরি এরভেবো টিকার মোট ৭০ হাজার ডোজ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) পাঠানো হবে| ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক উদ্ভাবিত এরভেবো টিকা ইবোলা ভাইরাসের জায়ার স্ট্রেইন ধরন প্রতিরোধে অনুমোদিত| তবে বর্তমানে ডিআর কঙ্গোতে ছড়িয়ে পড়া বুন্দিবুগিও ধরনটির বিরুদ্ধে এই টিকা অনুমোদিত নয়| ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত নন, এরভেবো মানুষের শরীরে বুন্দিবুগিও ধরনটির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে কি না| তবে প্রাণীর ওপর চালানো পরীক্ষাসহ প্রাথমিক গবেষণায় ধারণা পাওয়া গেছে, টিকাটি কিছুটা সুরক্ষা দিতে পারে| ডিআর কঙ্গোর ¯^াস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কা¤^া কিনশাসা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ২০১৮ থেকে ২০২০ সালের ব্যাপক ইবোলা প্রাদুর্ভাবের সময়ও এরভেবো টিকা ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল| ডব্লিউএইচও জানিয়েছে, ডিআর কঙ্গোর জন্য বরাদ্দ ৭০ হাজার ডোজের মধ্যে ২০ হাজার ডোজ ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এবং বাকি ৫০ হাজার ডোজ সম্মুখসারির কর্মী ও ¯^াস্থ্যকর্মীদের জন্য ব্যবহার করা হবে| ডিআর কঙ্গোর সরকারি সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে ইবোলায় এখন পর্যন্ত ৫ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছেন এবং ২ হাজার ৫১৬ জন মারা গেছেন| জাতিসংঘের জ্যেষ্ঠ ইবোলা সমš^য়ক জুলিয়েন হার্নেইস শুক্রবার সতর্ক করে বলেছেন, পরিস্থিতি ‘দ্রুতগতিতে ভয়াবহ আকার ধারণ করছে’| চলতি মাসে ডব্লিউএইচওর টিকা বিশেষজ্ঞরা এরভেবো টিকার ওপর ব্যাপক পরিসরে মানবদেহে পরীক্ষা চালানোর সুপারিশ করেছেন| বর্তমানে অনুমোদিত একমাত্র ইবোলা টিকা এরভেবো বুন্দিবুগিও ধরনের বিরুদ্ধে অন্য ধরনের ইবোলার মতো সুরক্ষা দিতে পারে কি না, তা জানতেই এই পরীক্ষা চালানো হবে| এদিকে বুন্দিবুগিও ধরনকে লক্ষ্য করে আরও দুটি টিকা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে| এর একটি ˆতরি করছে যুক্তরাষ্ট্রভিত্তিক মডার্না, যা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করছে| অন্যটি ˆতরি করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়| এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক হিলম্যান ল্যাবরেটরিজ ‘আরভিএসভি’ নামে আরেকটি টিকা ˆতরির উদ্যোগ নিয়েছে| ডব্লিউএইচও এটিকে বর্তমানে সবচেয়ে আশাব্যঞ্জক টিকা হিসেবে বর্ণনা করেছে| ইবোলা সাধারণত আক্রান্ত ব্যক্তির শরীরের তরলের সংস্পর্শে ছড়ায়| ভাইরাসটি জ্বরসহ গুরুতর অসুস্থতা সৃষ্টি করতে পারে| গত ৫০ বছরে আফ্রিকায় ইবোলায় ১৫ হাজারের বেশি মানুষ মারা গেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...