প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Aug 2026, 9:18 AM
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম বলেছেন,
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত জাতীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লংমার্চে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকেও দায়িত্বশীলদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর ফারুকী হাউজস্থ জামায়াত কার্যালয়ে কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ সফল করতে কুমিল্লা অঞ্চলে দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম এ কথা বলেন।
বৈঠকে কুমিল্লা অঞ্চল সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিমের সদস্য মো. আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ও নজরুল ইসলাম খাদেমসহ কুমিল্লা মহানগরী, দক্ষিণ জেলা, উত্তর জেলা, ফেনী জেলা, নোয়াখালী জেলা, লক্ষীপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুুতী বৈঠক সভাপতির বক্তব্যে এ টি এম মাসুম আরো বলেন,কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে মাঠপর্যায়ে কার্যকর প্রস্তুতি নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বিভিন্ন কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে কর্মসূচিতে সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুরদিতে হয় না কোনো সুদ কিংবা সার্ভিস চার্জ, লাগছে না কোনো জামানত, তবুও মিল...
লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...
মাসুদ রানা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ...
বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ
বরুড়া প্রতিনিধি.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মনত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট...
মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর...
বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের ম...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা উপজেলার হাটাশ গ্রামে সরকারি হালট দখল করে দেয়াল...
ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ বালাইন...