প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 Aug 2026, 9:09 PM
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনায় বড় অঙ্কের জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)| ফিফার ডিসিপ্লিনারি কমিটি সবচেয়ে বড় শাস্তি দিয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে| তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে| একই অঙ্কের জরিমানাসহ সাত ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা| অন্যদিকে থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে| তাকে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে| এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা| এই ঘটনায় স্পেনের খেলোয়াড় গাভিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে| তার জরিমানা ৩০ হাজার মার্কিন ডলার| এদিকে বিশ^কাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা| ব্যানারে লেখা ছিল, ‘খধং গধষারহধং ংড়হ অৎমবহঃরহধং’, যার অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’| তবে শুধু ওই ব্যানার প্রদর্শনের জন্যই জরিমানা করা হয়নি| বিশ^কাপের অন্যান্য ম্যাচেও আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে ফিফার ˆবষম্যবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগ ছিল| এসব ঘটনায়ও এএফএকে দায়ী করা হয়েছে| শাস্তির অংশ হিসেবে আর্জেন্টিনার পরবর্তী ঘরের মাঠের ম্যাচে দর্শক ধারণক্ষমতার ৫০ শতাংশ ব্যবহার করা যাবে| আরও একটি ম্যাচেও ৫০ শতাংশ দর্শক-সীমা আরোপ করা হয়েছে, তবে সেটি আপাতত স্থগিত থাকবে| ফিফা জানিয়েছে, এএফএর ওপর আরোপিত জরিমানার ১ লাখ মার্কিন ডলারও স্থগিত করা হয়েছে| ফলে ভবিষ্যতে একই ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে স্থগিত শাস্তি কার্যকর হতে পারে| বিশ^কাপের মতো বড় মঞ্চে খেলোয়াড়দের আচরণ, সমর্থকদের ˆবষম্যমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক বার্তা প্রদর্শনের বিষয়টি যে ফিফা কঠোরভাবে দেখছে, এই শাস্তি তারই আরেকটি উদাহরণ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...
ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে
এফএনএস বিদেশ : ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের সঙ্গে লড়াইরত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ...