প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 22 Aug 2026, 7:57 PM
মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে| সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রায়িত মিউজিক ভিডিও নেয়ে নেটিজেনদের আগ্রহ টিজার প্রকাশের পর থেকেই| মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা| মিউজিক ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে নতুন লুকে উপস্থিত হন এই অভিনেতা| তার সঙ্গে হাজির দেশি বিদেশি ৬ জন নারী মডেল| ভিডিওতে কখনো সমুদ্রসৈকতে জাহাজে, আবার কখনো সমুদ্রের তীরঘেঁষা রাস্তায় জায়েদ খানকে বিভিন্ন দৃশ্যে দেখা গেছে| নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওটির দৃশ্যায়নেও রাখা হয়েছে ˆবচিত্র্য| জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর চিত্রায়ন করা হয়েছে| নায়কের ভাষ্য, শিকারী শুধু একটি মিউজিক ভিডিওই নয়, এতে ফিল্মি আবেদন রয়েছে এবং এটি অবশ্যই আন্তর্জাতিক মানের একটি নির্মাণ হয়েছে| বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওচিত্রে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা| ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও কাজ করেছেন| স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো| ‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি| জানা গেছে, বড় বাজেটের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে| নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন টেকনিশিয়ানও অংশ নিয়েছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...