...
শিরোনাম
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো ⁜ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি ⁜ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল ⁜ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’ ⁜ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের ⁜ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড ⁜ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে ⁜ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮ ⁜ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে ⁜ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট ⁜ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল ⁜ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’ ⁜ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান ⁜ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া ⁜ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 Aug 2026, 9:11 PM

...
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো News Image

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে প্রতিটি লিগ মৌসুমে গোল করার ধারা বজায় রাখলেন তিনি| গত শুক্রবার আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে গোল করে একটি রেকর্ডে নাম লিখলেন সিআরসেভেন| প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়লেন| ৪১ বছর বয়সী এই তারকা চলতি সৌদি প্রো লিগের মৌসুমে আল নাসরের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন| তবে মাঠে নামার পর ২০২৬-২৭ মৌসুমের খাতা খুলতে তার মাত্র ২১ মিনিট সময় লাগে| ম্যাচের ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে নেমে ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো| আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের ফিনিশিংয়ে জালে পাঠান রোনালদো| টানা ২৫ মৌসুমে গোল করার এই রেকর্ডে তিনি টপকে গেছেন জ&লাতান ইব্রাহিমোভিচকে, যিনি ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুমের মধ্যে টানা ২৪টি মৌসুমে গোল করেছিলেন| চারটি ভিন্ন দেশে পাঁচটি আলাদা ক্লাবে খেলে রোনালদো গোলের ধারা বজায় রেখেছেন| স্পোর্টিংয়ের হয়ে শুরু করার পর তিনি তার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম মেয়াদের প্রতিটি মৌসুমে, রিয়াল মাদ্রিদে নয়টি মৌসুমে এবং জুভেন্টাসে তিনটি মৌসুমে গোল করেন| এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসার পর ২০২২-২৩ মৌসুমের মাঝামাঝিতে তিনি সৌদি আরবে যোগ দেন এবং আল নাসরের হয়ে গোল করার ধারা অব্যাহত রাখেন| এটি রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল| ফলে ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২৩টি গোল| রোনালদোর বর্তমান মোট গোলের মধ্যে রয়েছে রিয়ালের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মেয়াদে ১৪৫টি, জুভেন্টাসের হয়ে ১০১টি, স্পোর্টিংয়ের হয়ে ৫টি এবং আল নাসরের হয়ে ১৩০টি গোলের পাশাপাশি পর্তুগালের হয়ে ১৪৬টি গোল| পেশাদার ফুটবলার হিসেবে ২০২৬-২৭ মৌসুমটিই তার শেষ মৌসুম হতে পারে| রোনালদোর এমন ইঙ্গিতের পর চার অঙ্কের এই সংখ্যার দিকে দৌড়টি আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে| চলতি মাসের শুরুতে প্রকাশিত ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই|’ এই মন্তব্য করার সময় রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা ছিল ৯৭৬টি| নতুন লিগ মৌসুমের প্রথম উপস্থিতিতেই তিনি সেই সংখ্যা এক বাড়িয়ে নিয়েছেন| চলতি মৌসুম পর্যন্ত আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি রয়েছে এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও তিনি ১,০০০ গোলের এই ঐতিহাসিক লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি

‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...

দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...

শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...

ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে
ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে

এফএনএস বিদেশ : ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের সঙ্গে লড়াইরত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
➤ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
➤ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
➤ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
➤ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
➤ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
➤ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে
➤ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
➤ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে
➤ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট
➤ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল
➤ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
➤ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান
➤ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir