...
শিরোনাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜ চলতি বছরে হচ্ছেনা বিপিএল ⁜ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ⁜ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা ⁜ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি ⁜ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ⁜ ডলারের দাম আরও কমেছে ⁜ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের ⁜ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ ⁜ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ⁜ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি ⁜ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স ⁜ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি? ⁜ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার ⁜ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব ⁜ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত ⁜ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 21 Aug 2026, 8:40 PM

...
প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার News Image


বেশ কিছুদিন আগে অ্যানাউন্সমেন্টের সময় প্রকাশ হয়েছিল সিনেমার একটি সম্ভাব্য দৃশ্য; এর পর একে একে প্রকাশ্যে আসতে থাকে চরিত্রগুলোর লুক| এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা রায়হান রাফী পরিচালিত ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ হতেই যেমন রহস্য আরও ঘনীভূত হয়েছে, তেমনই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এর মুক্তির প্রহরও| প্রকাশিত পোস্টারে এক রহস্যময় আবহে সাদা পোশাকে চরিত্রগুলোকে দেখা গেছে| অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের পটভূমিতে এক বিশাল পাথরের বেদির ওপর সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার ও ফররুখ আহমেদ রেহানদের চরিত্রগুলো| তাদের পেছনে এক অলৌকিক আলোর বলয় বা সূর্যগ্রহণ সদৃশ চক্র জ্বলজ্বল করছে| সাধারণত ভৌতিক বা থ্রিলার ঘরানার চলচ্চিত্রে যে ভীতিকর আবহের ব্যবহার দেখা যায়, পোস্টারজুড়ে তা-ই মূল রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেটিজেনদের মাঝে| পোস্টারটি রায়হান রাফী, সিয়াম আহমেদরা প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে| দর্শকেরা উন্মুখ হয়ে আছেন এখন টিজারের অপেক্ষায়| অনেক নেটিজেন পোস্টারটি শেয়ার করে আন্তর্জাতিক সিনেমাগুলোর সঙ্গেও তুলনা টানছেন| এর আগে রায়হান রাফী, সিয়াম আহমেদ- তাদের ফেসবুকে ‘০৭:০৭’ লিখে একটি রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল উসকে দিয়েছিলেন| ভক্তরা ভাবছিলেন এটি টিজার অথবা ট্রেলারের বার্তা! শেষ পর্যন্ত রাত ৭টা ৭ মিনিটেই পোস্টারটি সামনে এনে সেই রহস্যের উন্মোচন করা হয়| শোনা যাচ্ছে, দেশের সিনে অঙ্গনে এটি একটি বিগ বাজেটের সিনেমা| শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানরা তুলে এনেছেন এর গল্প| একঝাঁক তারকার অভিনয়ে সিনেমাটি নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহের পারদ তুঙ্গে| এ চলচ্চিত্রে সিয়াম, তুষি ও চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী| পোস্টারেই জানানো হয়েছে, আগামী অক্টোবরে মুক্তি পাচ্ছে সিনেমাটি|




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও

লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...

ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...

চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছরে হচ্ছেনা বিপিএল

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
➤ চলতি বছরে হচ্ছেনা বিপিএল
➤ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
➤ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
➤ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
➤ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
➤ ডলারের দাম আরও কমেছে
➤ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
➤ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
➤ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
➤ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
➤ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স
➤ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
➤ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার
➤ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব
➤ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত
➤ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir