প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Aug 2026, 9:52 AM
মনোহরগঞ্জে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬আগস্ট) বিকাল ৪টায় উপজেলা সদরের বালুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মদ এর সভাপতিত্বে
অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি, উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন,সহ সভাপতি এসএম মুনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল মুনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- মাদক নির্মূল করা বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ। সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম মাদক নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনি মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক নির্মূলে জেলা ও মনোহরগঞ্জ থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।সর্বোপরি কথা হলো মাদককে নির্মূল করতে আগামী ১৮তারিখ থেকে মনোহরগঞ্জ উপজেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সমাবেশস্থল থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি মনোহরগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা ফটকের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ এবং ‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই এ প্রজন্ম, বাঁচাই জীবন স্লোগানে মুখরিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...