প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Aug 2026, 9:51 AM
চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র্যালি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতা করেন মো. আতিকুল আলম শাওন এমপি।
তিনি বলেন- মাদক শুধু সেবনকারীকে বা একজন ব্যক্তিকে ধ্বংস করে না, পরিবারে যদি একজন মাদকসেবী থাকে তাহলে ওই পরিবার ও তার আত্মীয়-স্বজনরাও অশান্তিতে থাকে। একজন মাদক সেবী ধ্বংস করতে পারে একটি সমাজ ও আগামীর প্রজন্ম। মাদক নির্মুলে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে।
থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী আশরাদ, পৌর কমিউটিনি পুলিশিং এর সভাপতি ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
চান্দিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি নেতা শাহজাহান সরকার কাউন্সিলর, কামাল হোসেন কাউন্সিলর, নাইমুল হক ভূইয়া, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...