...
শিরোনাম
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜ লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার ⁜ পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল ⁜ একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি ⁜ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল ⁜ সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ⁜ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের ⁜ ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকারীরা ⁜ এবার গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা ⁜ ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান ⁜ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 16 Aug 2026, 9:01 PM

...
সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান News Image


শোবিজ অঙ্গনে বিভিন্ন সময়ে তারকাদের প্রেম, বিয়ে কিংবা নানা গুঞ্জন নিয়ে চর্চা হওয়া নতুন কিছু নয়| সম্প্রতি ছড়িয়ে পড়া নানা গুঞ্জন, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান| কোনো বিষয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে বিতর্ক বাড়ানো নয়, বরং নিজের কাজ ও মানসিক শান্তি রক্ষা করাকেই প্রাধান্য দিচ্ছেন এই অভিনেত্রী| গুঞ্জন প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে সাদিয়া আয়মান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন নিয়ে বলার কিছু নেই| থাকে না, কিছু কথা না বললেও হয়| যখন একটা মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার সাইড অফ স্টোরি বলি, তখন কিন্তু গল্পটা আসলে অন্যরকম হবে| তো ওইটা হয়তোবা যে মানুষটা বলে সে চিন্তাও করে না| আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক| আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব... এরকম নোংরামি করতে চাই না| আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই|’ সাদিয়া আয়মান বলেন, ‘আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই| আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই আমি বিশ^াসী| আমার কাছে যখন মনে হবে ঠিকঠাক মতো সময়, সুযোগ... আল্লাহ তো সব লিখে রেখেছে কপালে| আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না| আল্লাহ সবকিছু আসলে প্ল্যান করে রেখেছেন| আমাদের কোনো প্ল্যান থাকলেও সেটা আসলে পরক্ষণেই চেঞ্জ হয়ে যেতে পারে| তো আমার মনে হয় যখন সঠিক সময় হবে, যা হবে সব|’ বর্তমানে ক্যারিয়ারের শুরুর দিকে আছেন উল্লেখ করে সাদিয়া আয়মান জানান, অহেতুক বিতর্ক থেকে দূরে থেকে নিজের কাজ, পরিবার ও মানসিক ¯^াস্থ্য রক্ষাতেই নজর দিচ্ছেন তিনি| তার ভাষ্য, ‘আমার মনে হয় এখন সময় না| আমি এখন অনেক ছোট, কাজ করে যাই| যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন যখন আমার গল্পগুলো বলব, তখন সেগুলো আরো ভ্যালু অ্যাড করবে| আসলে এত এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না| শুটিংয়ের কাজ, ফ্যামিলি, আমার বিড়ালের যত্ন নেওয়া-আমাকে নিজেকে নিয়েই চিন্তা করতে হয়| আমার মেন্টাল হেলথ আমি খুবই প্রটেক্ট করি| যেগুলো আমাকে মেন্টাল হেলথে ইফেক্ট করতে পারে, সেগুলোকে আমি পাত্তাই দিই না|’ উল্লেখ্য, পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান প্রায়ই তার সাবলীল অভিনয় ও স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকেন| সম্প্রতি বেশ কিছু নাটক, ফিল্ম, ওয়েব ফিল্ম দিয়ে আলোচনায় এলেও বর্তমানে এই অভিনেত্রীর ব্যস্ততা খানিকটা কমই দেখা যাচ্ছে|




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...

লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...

পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল

ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...

একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...

এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...

সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...

এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
➤ লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার
➤ পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
➤ একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
➤ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল
➤ সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান
➤ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের
➤ ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকারীরা
➤ এবার গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
➤ ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir