প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Aug 2026, 2:46 PM
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
আজকের সকালটি কি অন্যরকম? আজকের দিনটি কি আলাদা! ভাদ্র মাসের প্রথম দিন, তবে সেটা তো বছর ঘুরে আসেই। কিন্তু এমন দিন কবে এসেছে বাংলাদেশের ক্রিকেটে! কেউ যা ভাবতে পারেনি, কারও কল্পনার সীমায় যা ছিল না, সেটিই বাস্তবে রূপ দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গিয়ে সাড়ে তিন দিনেই দাপুটে জয়। স্বপ্নরাও বুঝি এতটা সুন্দর হয় না, রূপকথাও হয় না এতটা রূপকথাময়!
ডারউইনে তিন দিন ধরে যে একটু একটু করে যে ভিত গড়া হয়েছে, সেটিই গর্বের সৌধ হয়ে উঠল চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।
স্রেফ জয় বললেও আসলে কিছুই বলা হয় না। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে তাদের আঙিনায় সাড়ে তিন দিন ধরে ভুগিয়ে, তাদের ওপর ছড়ি ঘুরিয়ে স্রেফ বিধ্বস্ত করে ছাড়ল র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল। বাংলাদেশের দাপট স্পষ্ট হয় একটি তথ্যে, গোটা ম্যাচের ১১ সেশনের একটিতেও এগিয়ে ছিল না অস্ট্রেলিয়া।
প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে জয়ের বীজ বুনে দিয়েছিলেন বোলাররা। সেখান থেকে ব্যাটসম্যানদের নৈপুণ্যে বিশাল লিড নিয়ে উঁকি দেয় বিশ্বাসের চারা। এরপর তা বেড়ে উঠতে থাকে এবং ডালপালা ছড়ায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া থামে ২৮৪ রানে। ৫৭ রানের জয়ের লক্ষ্য ছুঁতে বেগ পেতে হয়নি একদমই।
ব্যাট হাতে ৬৫ রানের ইনিংসের পর অসাধারণ বোলিংয়ে ৫ উইকেট নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান ব্যাটিং গুঁড়িয়ে দিয়ে ম্যান অব দা ম্যাচ হাসান মাহমুদ। তার ১১১ রানে ৯ উইকেট দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড।
অস্ট্রেলিয়াতে এখনও কোনো জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। পাকিস্তান সবশেষে জিতেছে ১৯৯৫ সালে এবং এরপর থেকে টানা ১৭ টেস্ট হেরেছে। বাংলাদেশ করে ফেলেছে অভাবনীয় কিছুই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...
এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...
এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...