প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Aug 2026, 10:35 AM
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলা
চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় এমপির অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার
(১৩ আগস্ট) সন্ধায় ঢালুয়া হাইস্কুল গেইট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায়
উপজেলা ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী মাহফুজুর রহমান, ছাত্রদল নেতা আমীর হামজা
মুন্না, এইচ এম এরফান উদ্দিন আরমান ও সহিদসহ অন্তত ২০ জন আহত হয়। এ
ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ক্ষোভ
প্রকাশ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়, গত বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢালুয়া বাজার এলাকায় নিষিদ্ধ
ছাত্রলীগ নেতাকর্মীরা শোকদিবসকে ঘিরে মিছিল করে। এতে বাঁধা দিতে
গিয়ে আহত হন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আজাদ। এরপর পর থেকে
রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ভাবে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। একপর্যায়ে
নেতাকর্মীরা স্থানীয় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে উদ্দেশ্য করে ফেসবুক
পোস্ট করতে থাকে। পরে স্থানীয় এমপিও একটি পোস্ট করেছেন। যা নিয়ে সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।
আরো জানা যায়, এ ঘটনার পর বৃহস্পতিবার (১৩আগষ্ট) বিকেলে উপজেলার
ঢালুয়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রদল নেতা মাহফুজ, আমির হামজা মুন্না ও
সহিদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল শুরু করে।
মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে করার আগ মুহূর্তে উপজেলা যুবদলের
সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও
স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্ব ৩০-৪০ জনের একটি গ্রুপ
লাঠিসোটা নিয়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা করে। একপর্যায়ে মিছিলে
থাকা ছাত্রদলের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে যায়। এ সময় তাদের হামলার শিকার
হয়ে প্রায় ২০ নেতাকর্মী আহত হয়। আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতলে
চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। আহত উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা
মুন্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানেও তাকে বেড়ধক মারধর
করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে আহত ছাত্রদল নেতা মাহফুজের রহমান বলেন, ঢালুয়া এলাকায়
আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে। এমন সময় যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক
আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক নেতা আবদুর
রহিম সুজনের নেতৃত্ব ৩০-৪০ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে ছাত্রদলের
প্রতিবাদ মিছিলে হামলা করে। এতে আমসহ অন্তত ২০ জন আহত হয়।
এ বিষয়ে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মমিন বলেন, দুই
গ্রুপ একসাথ হয়ে প্রতিবাদ মিছিল করি। এমন সময় মিছিলের শেষের দিকে
কেউ একজন এমপি মোবাশ্বের আলম ভূইয়াকে নিয়ে খারাপ মন্তব্য করে। এটা নিয়ে
একটু হট্টগোল হয়। পরে আমরা মিমাংসা করে দিয়েছি।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম
বলেন, ঢালুয়ার ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত থানায় কোন অভিযোগ
হয়নি। এলাকা শান্ত রয়েছে। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...