...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২ ⁜ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম! ⁜ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ⁜ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি ⁜ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য ⁜ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ ⁜ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার ⁜ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার ⁜ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার ⁜ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ⁜ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব ⁜ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Aug 2026, 10:32 AM

...
শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে News Image

মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামে বিকেল নামলেই দেখা মেলে পাখির অন্যরকম এক জগৎ। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে দূর-দূরান্ত থেকে ঝাঁকে ঝাঁকে ফিরে আসে বক ও পানকৌড়ি। মুহূর্তেই গ্রামের তেঁতুল, কড়ই, রেইনট্রি ও বাঁশঝাড়সহ বড় গাছগুলো ছেয়ে যায় সাদা-কালো পাখিতে। ডানা ঝাপটানোর শব্দ আর কলকাকলিতে মুখর হয়ে ওঠে চারপাশ।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে একই চিত্র দেখা যাচ্ছে। জুনের শুরুতে পাখিগুলো এখানে এসে আশ্রয় নেয়। কয়েক মাস অবস্থান ও প্রজনন শেষে অক্টোবরের শেষ দিকে অন্যত্র চলে যায়। নিরাপদ পরিবেশ, পুরোনো বড় গাছ এবং আশপাশে খাবারের পর্যাপ্ত উৎস থাকায় পাখিগুলো প্রতিবছর একই এলাকায় ফিরে আসে বলে জানান তাঁরা।
সরেজমিনে দেখা যায়, বিকেল গড়িয়ে আসার সঙ্গে সঙ্গে হায়দার আলী, জাকির মুন্সি ও খাঁ বাড়ির আশপাশের গাছগুলোতে পাখির আনাগোনা বাড়তে থাকে। একসময় গাছের প্রায় প্রতিটি ডাল দখল করে নেয় বক ও পানকৌড়ি। কোনো গাছে মা পাখি ছানাকে খাবার খাওয়াচ্ছে, আবার কোথাও ডাল বদল করতে দেখা যাচ্ছে পাখিদের। সম্মিলিত কলকাকলিতে সন্ধ্যার নীরবতা ভেঙে যায়।
এই দৃশ্য দেখতে এখন বিকেল হলেই সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও আশপাশের এলাকার মানুষ। কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন, কেউ আবার দূর থেকে দাঁড়িয়ে উপভোগ করেন পাখিদের আনাগোনা। ফলে দীর্ঘভূমির এই স্থানটি ধীরে ধীরে পাখিপ্রেমীদের কাছেও পরিচিত হয়ে উঠছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাখিগুলোর নিরাপত্তা নিয়ে তাঁরা নিজেরাই সতর্ক থাকেন। কেউ যাতে পাখিদের বিরক্ত করতে না পারে কিংবা শিকার করতে না পারে, সেদিকে নজর রাখেন অনেকে। পাখিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত বড় গাছগুলো রক্ষার বিষয়েও তাঁরা সচেতন।
পাখিপ্রেমী মাঈনুদ্দিন সরকার বলেন, প্রতিদিন বিকেলে এত পাখিকে একসঙ্গে ফিরে আসতে দেখা অসাধারণ। এমন দৃশ্য খুব বেশি জায়গায় দেখা যায় না। এই আবাসস্থল সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও পাখিদের এই সমাবেশ দেখতে পারবে।
স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন, সারাদিন পাখিগুলো খাবারের সন্ধানে বাইরে থাকে। বিকেলে আবার সবগুলো গাছে ফিরে আসে। কয়েক বছর ধরে একই সময়ে এই দৃশ্য দেখে আসছি। আমরা চেষ্টা করি কেউ যেন পাখিগুলোকে বিরক্ত বা শিকার করতে না পারে।
আরেক বাসিন্দা আতিক মুন্সি বলেন, আগে গ্রামের মানুষই শুধু এই দৃশ্য দেখত। এখন আশপাশের অনেক মানুষ পাখি দেখতে আসেন। বিকেলে পাখিগুলো ফিরে এলে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব।
স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমির হোসেন বলেন, শিশুদের প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করতে এমন পরিবেশ গুরুত্বপূর্ণ। বক ও পানকৌড়ির এই আবাস আমাদের জন্য গর্বের। পাখিদের বিরক্ত না করে সবাইকে এটি রক্ষায় এগিয়ে আসতে হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পাখিপ্রেমী ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, বক ও পানকৌড়ির মতো পাখি পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিরাপদ আবাসস্থল রক্ষার পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, পাখিদের অযথা স্পর্শ বা বিরক্ত না করে দূর থেকে তাদের সৌন্দর্য উপভোগ করা উচিত। একই সঙ্গে পাখির আবাসস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের নিচে পাখির বিষ্ঠা জমে থাকলে যথাযথভাবে পরিষ্কার করলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় দীর্ঘভূমির এই পাখির আবাসস্থল সংরক্ষণ করা গেলে প্রতিবছর আরও বেশি পাখি এখানে ফিরে আসবে। একই সঙ্গে গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্যও বাড়বে। তবে এ জন্য প্রয়োজন পাখি শিকার বন্ধ, বড় গাছ রক্ষা এবং দর্শনার্থীদের সচেতনতা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...

বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...

কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা  পরিষদ কম্পাউন্ডে মশক  নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...

কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...

ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার  আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে&nbsp...

বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির  হাসি
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
➤ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
➤ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
➤ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি
➤ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য
➤ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ
➤ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
➤ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার
➤ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার
➤ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
➤ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir