প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:25 AM
ভোটের মাঠে নিরাপত্তা জোরদার সিসিটিভি ক্যামেরার আওতায় লালমাইয়ের ৩৫ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে
কাজী ইয়াকুব আলী নিমেল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটের মাঠে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলার ৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টিকে ‘ঝুঁকিপূর্ণ’ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেকোনো ধরনের কারচুপি ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এসব কেন্দ্রে প্রথমবারের মতো উচ্চপ্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিগত নির্বাচনগুলোতে সহিংসতা ও কেন্দ্র দখলের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার নিরাপত্তা ছক সাজানো হয়েছে। লালমাই উপজেলায় মোট ৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। ঝুঁকিপূর্ণ ৩৫টি কেন্দ্রে রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানোর জন্য মোট ১১ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৮০০ টাকা।
লালমাই উপজেলার উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— বাগমারা উচ্চ বিদ্যালয়, জামুয়া উচ্চ বিদ্যালয়, কনকশ্রী উচ্চ বিদ্যালয়, কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাতুলি বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলঘর দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, গৈয়ারভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়, জালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুক্তিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতেলোটা দারুস সুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসা এবং মোহনপুর আলিম মাদ্রাসা।
সুষ্ঠু নির্বাচন প্রশ্নে কোনো আপস করা হবে না জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বলেন, “বিগত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে সংঘটিত সহিংসতার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রণয়ন করা হয়েছে। শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্র নয়, সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...