প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:34 AM
৮০% রেট বৃদ্ধির দাবিতে কুমিল্লায় পল্লী বিদ্যুৎ ঠিকাদারদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
পুরাতন রেট সিডিউল বাতিল করে ৮০ শতাংশ বৃদ্ধি করে নতুন রেট নির্ধারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার কল্যাণ সমিতি। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা অঞ্চলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও ঠিকাদাররা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মামুনুর রশীদ মজুমদার, বাসার ভূঁইয়া, কাজী মনির, মোরশেদ আলম, আব্দুল কুদ্দুস,মো: সায়েম মজুমদার,পরিমলেন্দু দাসসহ সংগঠনের অন্যান্য নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জোনের সভাপতি মো. নাছির উদ্দিন।
বক্তব্যে মামুনুর রশীদ মজুমদার বলেন, “২০১৭ সালের পর থেকে বারবার ভ্যাটসহ অন্যান্য ব্যয় বৃদ্ধি পেলেও আমাদের রেট এখনো পূর্বের অবস্থানে রয়েছে। একজন শ্রমিকের বেতন যেখানে ৬-১০ হাজার টাকা ছিল, এখন তা ১৫-২৫ হাজার টাকায় পৌঁছেছে। পরিবহন খরচও কয়েকগুণ বেড়েছে, অথচ পারিশ্রমিকে কোনো সমন্বয় হয়নি।"
তিনি আরও বলেন, “অন্যান্য সরকারি সেক্টরে রেট বৃদ্ধি পেলেও আমাদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হয়েছে। অথচ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মিনি ঠিকাদারদের অবদান অনস্বীকার্য।”
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে ৮০% রেট বৃদ্ধির দাবি ছাড়াও অবিলম্বে পুরাতন রেট বাতিল করে বাস্তবভিত্তিক ও যৌক্তিক নতুন রেট সিডিউল প্রণয়নের আহ্বান জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কিন্তু দাবি আদায়ে বাধ্য হয়ে দরপত্র বর্জন, এমনকি লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বন্ধের মতো কঠোর কর্মসূচি নিতে হতে পারে।”
সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়—মিনি ঠিকাদারদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করে তাদের পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপনের পথ সুগম করা হোক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...