প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 7 Aug 2026, 9:55 AM
অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয়েই তিনি বেশ সুখী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আয়োজিত একটি প্রশ্নোত্তর পর্বে ভক্তদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।
এক ভক্ত আমিশাকে প্রশ্ন করেন, ‘আপনি কবে বিয়ে করছেন?’ জবাবে অভিনেত্রী স্পষ্ট ভাষায় লেখেন, ‘কখনো না। অবিবাহিত জীবন নিয়েই আমি দারুণ সুখী। আমার ১০০ জন ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধু আছেন, যারা আমাকে ভালোবাসেন।
একজন পুরুষ এসে এসব বদলে দিক, সেটা আমি মেনে নিতে পারি না।’ তবে বর্তমানে বিয়ের পরিকল্পনা না থাকলেও অতীতে প্রেম ও ক্যারিয়ারের মধ্যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন আমিশা।
সম্প্রতি ইউটিউবার ও পডকাস্ট সঞ্চালক রণবীর আলাহাবাদিয়ার পডকাস্টে তিনি জানান, অভিনয় জীবন শুরুর আগে তার একটি গভীর সম্পর্ক ছিল। কিন্তু চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পর সেই সম্পর্কে ইতি টানতে হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...