প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2026, 10:03 AM
পুকুরের উপচে পড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা
মো. আনোয়ারুল ইসলাম।।
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথটি পানিতে তলিয়ে গেছে। বিদ্যালয়ের পাশের পুকুরের পানি উপচে পড়ে ইটের সলিংয়ের সরু পথটি এখন পানির নিচে। এতে চরম দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মূল প্রবেশপথের সঙ্গে সংযুক্ত ইটের সলিংয়ের রাস্তাটি পুরোপুরি পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও হাঁটুপানির কাছাকাছি পানি জমে থাকায় ছোট ছোট শিক্ষার্থীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুকুরের পানি ও রাস্তা সীমারেখা প্রায় মুছে যাওয়ায় অসাবধানতাবশত যে কেউ পুকুরে পড়ে যেতে পারে। এ কারণে অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবকরা বিকল্প পথ হিসেবে স্কুলসংলগ্ন একটি বাড়ির আঙিনা ব্যবহার করছেন।
স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুম এলেই পুকুরের পানি বেড়ে এই পথ ডুবে যায়। পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বর্তমান স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের পাশের একটি বাড়ির আঙিনা দিয়ে বিকল্পভাবে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথ এভাবে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের নিরাপত্তা স্বার্থে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে রাস্তা উঁচু করে পুনঃনির্মাণ এবং পুকুরপাড়ে নিরাপত্তা রেলিং নির্মাণ জরুরি।
ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন (ভারপ্রাপ্ত) বলেন, এ সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুল পথটি আরও উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শিশুদের নিরাপত্তা জন্য রেলিং স্থাপন করা হবে। আশা করছি ডিসেম্বরের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...