...
শিরোনাম
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত ⁜ বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ ⁜ কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান ⁜ দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার ⁜ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ⁜ ১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ⁜ চাঁদপুরে ১১ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক ⁜ বরুড়ার শরাফতিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় কলেজ অধ্যক্ষদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ⁜ কুবির ১৪ শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান ⁜ লালমাইয়ে গভীর রাতে মডেল মসজিদের তার চুরি; অন্ধকারাচ্ছন্ন মসজিদ ⁜ সরকার পতনের জন্য চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি-ডা. তাহের এমপি ⁜ পদত্যাগ করেছেন কেপ ভার্দের কোচ, নতুন ঠিকানা মরক্কো ⁜ ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ⁜ অধ্যাপক আব্দুল ওহাবের সৃষ্টিশীল কর্ম আজও মানুষের হৃদয়ে অমলিন ⁜ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ⁜ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2025, 12:43 PM

...
ব্রাহ্মণপাড়ায় ৫৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, পাঠদান ব্যাহত News Image

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো চরম শিক্ষক সংকটে ভুগছে। উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৬টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পরিস্থিতিতে এসব বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার মানেও পড়ছে নেতিবাচক প্রভাব। সহকারী শিক্ষকেরাই দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে, যা তাদের পক্ষে মানসিক শারীরিকভাবে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের সংকটের পাশাপাশি উপজেলায় ২১টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। অর্থাৎ শিক্ষক সংকট রয়েছে মোট ৭৭টি পদে, যা উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে কার্যত স্থবির করে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, একসঙ্গে ক্লাস নেয়া প্রশাসনিক কাজ করা সম্ভব না। দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু সময় বা সক্ষমতা দুটোতেই সীমাবদ্ধতা থাকে। ফলে শেষমেশ কোনো কাজই ঠিকভাবে হয় না।

অন্য এক শিক্ষক বলেন, আমি বিগত তিন বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি, অথচ এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন খালি। প্রতিদিনই নতুন কোনো সমস্যা সামাল দিতে হয়মেরামত, হাজিরা, অফিসিয়াল চিঠিপত্র, আবার ক্লাসও নিতে হয়। এককথায় এটা রীতিমতো হিমশিম খাওয়ার মতো অবস্থা।

বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, দীর্ঘদিন ধরে ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানে। শুধু তাই নয়, উপজেলায় ২১টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি। আশা করছি সংকট অল্প সময়ের মধ্যে নিরসন হবে।

উপজেলার বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি অভিভাবকদের মতে, প্রাথমিক বিদ্যালয় হলো শিশুর শিক্ষাজীবনের প্রথম ধাপ। আর এই ধাপেই যদি শিক্ষকের অভাব থাকে, তবে ভবিষ্যৎ প্রজন্ম কতটা দৃঢ় ভিত্তি নিয়ে এগোবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তারা দ্রুত শূন্যপদে নিয়োগ দিয়ে সংকট নিরসনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, দীর্ঘদিন প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয় পরিচালনা কমিটিগুলোও সঠিকভাবে কার্যকর হচ্ছে না। মাঠপর্যায়ের তদারকি সরকারি নির্দেশনার বাস্তবায়নেও দেখা দিচ্ছে জটিলতা। এমন বাস্তবতায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্রুত কার্যকর পদক্ষেপই পারে ব্রাহ্মণপাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সংকট থেকে উদ্ধার করতে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...

বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...

কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...

জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...

দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...

আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...

আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...

১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
➤ বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
➤ কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
➤ দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার
➤ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
➤ ১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
➤ চাঁদপুরে ১১ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক
➤ বরুড়ার শরাফতিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় কলেজ অধ্যক্ষদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়
➤ কুবির ১৪ শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান
➤ লালমাইয়ে গভীর রাতে মডেল মসজিদের তার চুরি; অন্ধকারাচ্ছন্ন মসজিদ
➤ সরকার পতনের জন্য চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি-ডা. তাহের এমপি
➤ পদত্যাগ করেছেন কেপ ভার্দের কোচ, নতুন ঠিকানা মরক্কো
➤ ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
➤ অধ্যাপক আব্দুল ওহাবের সৃষ্টিশীল কর্ম আজও মানুষের হৃদয়ে অমলিন
➤ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
➤ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir