প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2025, 12:27 PM
বিএনপি'র সাথে মিলে পতিত সরকার কে উৎখাত করতে কাজ করেছে এলডিপি
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বাড়েরা ইউনিয়নের দোবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এলডিপি নেতা হাজী দুধ মিয়া ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
তিনি বলেন- যুগপৎ আন্দোলনে বিএনপি'র সাথে মিলে পতিত সরকার কে উৎখাত করতে কাজ করেছে এলডিপি। যুগপৎ আন্দোলনের সাথী হিসেবে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আমাকে মনোনয়ন দেবে বিএনপি।
উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি প্রভাষক সোহেল খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি শামসুল হক মাষ্টার, এলডিপি'র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, বাড়েরা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন কালা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, বাড়েরা ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক আবু তাহের, সহ-সভাপতি বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ইসলাম, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ইউনিয়ন গনতান্ত্রিক যুবদল সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কর্মী আব্দুর রশিদ খান, শফিউল্লাহ সরকার, বিল্লাল হোসেন, আবুল কাশেমসহ উপজেলা ও ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...