...
শিরোনাম
কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল ⁜ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ⁜ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা ⁜ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩ ⁜ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন ⁜ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন ⁜ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা ⁜ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি ⁜ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’ ⁜ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ ⁜ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 12:31 PM

...
পদত্যাগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কেয়া News Image

নিজস্ব প্রতিবেদক

জুলাই মাসের আলোচিত গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

খাদিজা আক্তার কেয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা এবং মৃত কবির হোসেনের মেয়ে। তিনি বর্তমানে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিজের পোস্টে কেয়া লেখেন, “যার জন্য করলাম চুরি, সেই বলে চোর! এটা আমার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে না, কে বললো? আপনারা সবাই জানেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল কর্মী ছিলাম।কিন্তু আজকের পর থেকে এই আন্দোলনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, “আমরা একটি গণ-অভ্যুত্থানের পর একটি ফ্ল্যাটফর্মে এসেছিলাম মুরাদনগর থেকে। সেই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই-বোন শহীদ হয়েছেন। আমি তাদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। তাই আমি নিজেই এইসব কিছু থেকে সরে দাঁড়ালাম। আজ থেকে এই ফ্ল্যাটফমের্র সাথে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

কেয়া তার বক্তব্যে স্পষ্ট করেন, তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির সাথে জড়িত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না। তবে দেশের স্বার্থে সংস্কারের পক্ষে তিনি সবসময় সংগ্রামে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি লেখেন, “দেশের স্বার্থে আমি সবসময় লড়াই করে যাবো। আমাকে সবসময় দেশের পক্ষে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

পরে কেয়া মুঠোফোনে জানান, সম্প্রতি কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগের লোকজন সামনের সারিতে ছিলো। যারা আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনে ভাঁধা দিয়েছিলো। বিষয়গুলো আমাদের শহীদের সাথে বেঈমানী করা হচ্ছে। এগুলো দেখে এই ফ্ল্যাটফর্মে আমি থাকতে চাচ্ছি না। কেয়ার পদত্যাগের বিষয়ে আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...

সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...

গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া

৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...

শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?

নদ-নদীর মাছ কিংবা টুথপেস্ট—নানা মাধ্যমে খাদ্যচক্রে ঢুকে পড়া মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য কতটা বিপ...

কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার

ইরানের দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে কাতার। সম্প্রতি পাল্টাপাল্টি সামরিক সংঘাতের সময় ইরানের একটি...

পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের তৈয়া চৌকিদারের বাড়িতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে...

ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনু...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
➤ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল
➤ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
➤ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা
➤ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩
➤ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন
➤ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
➤ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
➤ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
➤ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’
➤ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir