প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Jul 2026, 9:01 AM
কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার
এফএনএস
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সুমন সরদার (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ| পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন| গতকাল সোমবার সকালে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ| নিহত সুমন সরদার ওই এলাকার আবজাল সরদারের ছেলে| তিনি পেশায় ভ্যানচালক এবং আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন| পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন সুমন| খেলা শেষে সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়| পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান| সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়| ভেড়ামারা থানার ওসি জায়েদুর রহমান বলেন, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন| তবে তিনি ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি| বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...