প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 19 Jul 2026, 9:17 PM
ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫,১১৯
এফএনএস বিদেশ :
গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে| গত শনিবার প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবারের তুলনায় মৃতের সংখ্যা আরও ৫০ জন বেড়েছে| গত ২৪ জুনে সংঘটিত ওই দুর্যোগের ২৪ দিন পর প্রকাশিত সর্বশেষ তথ্যে জানানো হয়, পরপর দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাস-সংলগ্ন উপকূলীয় অঙ্গরাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে| খবর বার্তা সংস্থা এএফপি’র| ভেনেজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছে | লা গুয়াইরায় ধসে পড়া কয়েক ডজন ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ উদ্ধার অভিযান চলছে| ভূমিকম্পে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন| অনেকেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন|তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ভেনেজুয়েলা সরকার|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...