প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jul 2026, 10:17 AM
চান্দিনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি নেতার মতবিনিময় সভা
সোহেল রানা
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।
কুমিল্লার চান্দিনায় নবগঠিত কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। চান্দিনা উপজেলা বিএনপি’র রাজনৈতিক বিভাজন দূরীকরণ, জেলা বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম তরাণি¦ত করণে কাজ করবেন বলে জানান তিনি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চান্দিনার একটি হোটেলের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এছাড়াও বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ত্যাগী নেতাদের উজ্জিবিত করে এক সাথে কাজ করবেন তিনি। এসময় তিনি আগামী পথচলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
চান্দিনা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ ভূইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, জোবায়ের আহমেদ সুমন, ফরহাদ হোসেন, ফারুক আহমেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম তন্ময়, সাবেক সহ-সাংগনিক সম্পাদক আল-আমিন আলো, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক বিএম খালেকুজ্জামান শুভ, চান্দিনা উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাল, কে.এম শাহনেওয়াজ হক বাবু, সাইফুল্লাহ রবিন, জি.কে রায়হান, এ.আর রহমান, রাসেল মিয়া সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...