প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jul 2026, 10:08 AM
ব্রাহ্মণপাড়ায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা সেবন করে জনশৃঙ্খলা ও জনশান্তি বিঘ্নিত করার দায়ে অলি (৪০) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত অলি উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে।
অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশের পক্ষে অভিযানে নেতৃত্ব দেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোছার নেতৃত্বাধীন টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...