প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jul 2026, 10:06 AM
বুড়িচং ষোলনল ইউপিকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান ছালেহ আহমেদ
ইউপিকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান তিনি। ছালেহ আহমদ ভরাসার নুর নগরী ঈদগাহ এর সভাপতির দায়িত্ব পালন সহ ষোলনল ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে একজন সমাজসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন । তিনি করোনা কালীন ও ২০২৪ এর উপজেলার বুড়বুড়িয়ায় ভয়াবহ বন্যায় আর্ত মানবতার সেবায় ব্যাপক ভূমিকা রাখেন। তিনি ১৯৫৩ সনে বুড়িচং উপজেলার ভরাসার বড় বাড়ী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম ইয়াছিন মিয়া । গতকাল ১৮ জুলাই তিনি সাংবাদিকদের জানান- বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক মামলায় তাকে বেশ কয়েকবার কারা বরন করতে হয়েছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে যে সমস্ত কাজগুলো করবেন -শিক্ষার মানোন্নয়ন: ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর মানোন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। কালভার্ট ও ব্রিজ: কৃষি কাজের সুবিধার্থে এবং যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় স্থানে আরও ছোট-বড় কালভার্ট ও ব্রিজ নির্মাণ এবং কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং ভর্তুকি মূল্যে কৃষি সরঞ্জাম ও সার বিতরণে স্বচ্ছতা আনা। অসহায় রোগীদের জন্য জরুরি স্বাস্থ্য সহায়তার তহবিল গঠন। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানো। গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলোতে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন। পরিশেষে তিনি- দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ষোলনল ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন গড়ার পাশাপাশি নেশা ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...